ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দেবীগঞ্জে টিকিট কেটে মাছ শিকারের প্রতিযোগিতা

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৫:২৪ পিএম

দেবীগঞ্জে টিকিট কেটে মাছ শিকারের প্রতিযোগিতা

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের বাবুল বাজার এলাকায় টিকিট কেটে মাছ শিকারের এক ব্যতিক্রমী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে বাবুল বাজার সংলগ্ন বাবুল হোসেনের পুকুরে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শতাধিক মাছ শিকারপ্রেমী অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় অংশ নিতে প্রত্যেকে এক হাজার টাকা মূল্যের টিকিট কেটে অংশগ্রহণ করেন।

এ সময় পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া নিজেও প্রতিযোগিতায় অংশ নেন। তিনি সাংবাদিকদের বলেন, “আমি নিজেও টিকিট কেটে অংশগ্রহণ করেছি। যারা অংশ নিয়েছেন, তাদের সবাইকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।”

প্রতিযোগিতার বিশেষ আকর্ষণ ছিল সবচেয়ে বড় মাছ শিকারকারীকে পুরস্কার হিসেবে একটি মোবাইল ফোন প্রদান করা।

এদিকে দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ বেলাল হোসেন বলেন, “মাছ শিকার প্রতিযোগিতায় আমাদের নেতা আবুল বাশার বসুনিয়ার পাশে বসে মাছ শিকারের দৃশ্য দেখা এবং হাজারো দর্শকের সঙ্গে উপস্থিত থাকতে পেরে মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।”

দিনব্যাপী এ প্রতিযোগিতা এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

ইএইচ

Link copied!