মনিরুজ্জামান মিথুন, পলাশবাড়ী (গাইবান্ধা)
সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৭:৪৬ পিএম
শারদীয় দুর্গাপূজা-২০২৫ শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে এক বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম-এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) আল-ইয়াসা রহমান তাপাদার, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, উপজেলা জামায়াতে ইসলামী সভাপতি ও কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি দিলীপ চন্দ্র সাহা, প্রেস ক্লাব সভাপতি শাহ আলম সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা নেতা মাসুদ রানা শেখ এবং শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস চন্দ্র বাবু প্রমুখ।
এসময় উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তা, উপজেলার পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ইএইচ