ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

পাটগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৯:০১ পিএম

পাটগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

লালমনিরহাটের পাটগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে শহীদ মিয়া (১৫) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধ্য ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহীদ মিয়া তার নানা জহির আলীর বাড়িতে বেড়াতে গিয়ে কয়েকজনের সঙ্গে বাড়ির পাশে ধরলা নদীর খালে গোসল করতে নামে। এক পর্যায়ে পানিতে ডুবে যায় শহীদ। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

নিহত শহীদ মিয়ার বাড়ি লালমনিরহাটের আদিতমারী উপজেলার শিয়ালখোওয়া গ্রামের বকশীটারী এলাকায়। তার বাবার নাম ফয়জার রহমান। শহীদ স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

শ্রীরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সফিয়ার রহমান বলেন, “নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে আদিতমারীর এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে।”

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

ইএইচ

Link copied!