আলী হাসান, জয়পুরহাট
সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৬:৪৮ পিএম
জয়পুরহাটের পাঁচবিবিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার মো. বেলায়েত হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, নবাগত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক, বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. ফরিদ উদ্দিন, আটাপাড়া বিজিবি বিওপি কোম্পানি কমান্ডার অমরেশ চন্দ্র, এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
বক্তারা জানান, হিন্দু ধর্মালম্বীরা যাতে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, তার জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। এ সংক্রান্ত বিভিন্ন পূজা কমিটির সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। পূজা চলাকালীন সময়ে সকল মণ্ডপে নজরদারি এবং সার্বক্ষণিক পুলিশের টহল টিম কার্যক্রম অব্যাহত থাকবে। এবারের পূজায় উপজেলার ৭৫টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু পরমেশ্বর মাহাতো জানান।
ইএইচ