ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রায়পুরায় ৬২টি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের লক্ষ্যে অনুদান বিতরণ

এম নূরউদ্দিন আহমেদ, রায়পুরা (নরসিংদী)

এম নূরউদ্দিন আহমেদ, রায়পুরা (নরসিংদী)

সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৭:১১ পিএম

রায়পুরায় ৬২টি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের লক্ষ্যে অনুদান বিতরণ

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে নরসিংদীর রায়পুরা উপজেলার ৬২টি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের লক্ষ্যে অনুদান বিতরণ করা হয়েছে।

বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদান নগদ অর্থ প্রদান করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা।

এ সময় আরও উপস্থিত ছিলেন— পৌরসভার সচিব মো. মনিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, রায়পুরা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি বাবু দীপক দত্ত, সাধারণ সম্পাদক সবুজ নন্দী, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম নূরউদ্দিন আহমেদ, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি তৌফিকুল হক, সাধারণ সম্পাদক অজয় সাহা, কোষাধ্যক্ষ এম আজিজুল ইসলাম, সাংবাদিক ফোরামের সভাপতি মো. হারুনুর রশীদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

উপজেলা প্রশাসন ও রায়পুরা পৌরসভা যৌথভাবে এ কার্যক্রম বাস্তবায়ন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি সকলকে হিংসা ও বিদ্বেষ ভুলে উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের আহবান জানান।

বক্তারা বলেন, প্রতিটি পূজা মণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে। অনুদান গ্রহণ করে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইএইচ

Link copied!