ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান

দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোণার সীমান্তে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৯:১৭ পিএম

দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোণার সীমান্তে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন

হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের জন্য সীমান্ত এলাকার ৮ কিলোমিটারসহ প্রতিটি পূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সার্বিক পরিস্থিতি সুষ্ঠ রাখতে নেত্রকোণার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দা ২ প্লাটুন সহ সারাজেলায় ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। 

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান বুধবার বিকেলে জেলার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরের দশভুজা নামক পূজামণ্ডপ পরিদর্শন কালে জেলা ও উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের কাছে প্রেস ব্রিফিংকালে এসব কথা বলেন। 

তিনি বলেন, দূর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বরাবরই বিজিবি গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে এসেছে। নেত্রকোণার সীমান্ত এলাকার ৮ কিলোমিটারের ভেতরে প্রতিটি পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তায় ২ প্লাটুনসহ সারা জেলায় ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— বিজিবির সহকারী পরিচালক ক্যাপ্টেন আব্দুল আওয়াল, ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার খাইরুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, দশভুজা মন্দির কমিটির সভাপতি ধীরেশ পত্র নবীশ, সদস্য সুবল চন্দ্র দেসহ পূজা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!