ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

কালিয়াকৈরে ছুরিকাঘাতে যুবক খুন, অভিযুক্ত গ্রেপ্তার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০২:৫৯ পিএম

কালিয়াকৈরে ছুরিকাঘাতে যুবক খুন, অভিযুক্ত গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আকবর মিয়া (১৯) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে তার সহকর্মী।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পৌরসভার পূর্ব চান্দরা সরকারবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আকবর যশোরের কেশবপুর উপজেলার ভান্ডাখুলা গ্রামের মোবারক মোড়লের ছেলে।

পুলিশ জানায়, নিহত আকবর ও অভিযুক্ত লিমন (১৭) স্থানীয় একটি পোল্ট্রি দোকানের কর্মচারী ছিলেন। সকালে দোকানের কাজে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে লিমন ক্ষিপ্ত হয়ে মুরগি জবাইয়ের ছুরি দিয়ে আকবরকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, দোকানের অভ্যন্তরীণ বিরোধ থেকেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অভিযুক্ত লিমনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

ইএইচ

Link copied!