ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

উপজেলা পর্যায়ের দাবা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করলো বিপি স্কুলের অনিক

অমৃত জ্যোতি, মধ্যনগর (সুনামগঞ্জ)

অমৃত জ্যোতি, মধ্যনগর (সুনামগঞ্জ)

সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৩:৩৫ পিএম

উপজেলা পর্যায়ের দাবা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করলো বিপি স্কুলের অনিক

সুনামগঞ্জের মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী অনিক তালুকদার (রত্ন) উপজেলা পর্যায়ের গ্রীষ্মকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বড় গ্রুপের দাবা খেলায় প্রথম স্থান অর্জন করেছেন।

মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয়ের হয়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি ধারাবাহিকভাবে উপজেলা পর্যায়ের প্রতিদ্বন্দ্বী খেলোয়াড় ও ধর্মপাশা উপজেলার খেলোয়াড়দের পরাজিত করেন।

বৃহস্পতিবার ধর্মপাশা উপজেলা জনতা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অর্ধদিবসব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শ্যামল সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলা পর্যায়ে বিজয়ী হওয়ার পর অনিককে শিগগিরই জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে ডাকা হবে। 

তিনি আশা প্রকাশ করেন, অনিক জেলা পর্যায়েও সাফল্য অর্জন করবে।

সদ্য বিজয়ী দাবাড়ু অনিক তালুকদারের পিতা শিক্ষক জীবন কৃষ্ণ তালুকদার বলেন, “আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মেধাশীল করে গড়ে তুলতে খেলাধুলা ও বিনোদনের বিকল্প নেই। তাই আমি আমার সন্তানকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও বিনোদনে উৎসাহিত করি। অভিভাবকদেরও উচিত সন্তানদের এভাবে সহযোগিতা করা।”

ইএইচ

Link copied!