জাহিদুল ইসলাম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৪:২২ পিএম
রাজবাড়ী জেলা কৃষক দলের নির্দেশনায় গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের এক দরিদ্র কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলেছেন কৃষক দলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তারা দৌলতদিয়া ইউনিয়নের তেছের মাতবারপাড়া গ্রামের কৃষক বিল্লাল শেখের দুই বিঘা জমির ধান কেটে ঘরে তুলেন।
এ সময় উপস্থিত ছিলেন— রাজবাড়ী জেলা কৃষক দলের আহ্বায়ক আইয়ূবুর রহমান, গোয়ালন্দ উপজেলা সাবেক যুবদল সভাপতি ও উপজেলা কৃষকদল সভাপতি মনোনীত প্রার্থী আবু বকর সিদ্দিক, উপজেলা কৃষকদল নেতা শহিদুল ইসলাম, উপজেলা কৃষকদল হারুন বেপারী, উপজেলা কৃষকদল মান্নান শেখ, উপজেলা কৃষকদল আনোয়ার হোসেন, পৌর কৃষকদল নেতা আলতাফ হোসেন, দৌলতদিয়া ইউনিয়ন কৃষকদল সভাপতি মনোনীত প্রার্থী শওকত জামান, সাধারণ সম্পাদক মনোনীত প্রার্থী শামসুল মাতব্বার, আব্বাস মোল্লা, সালাম মোল্লা, আজাদ শেখসহ দুই শতাধিক নেতাকর্মী। তারা সকলে মিলিত হয়ে কৃষকের ধান কেটে ঘরে তোলেন।
কৃষক বিল্লাল শেখ বলেন, “আমি ধান কাটার জন্য কামলা পাচ্ছিলাম না।
এ বিষয়ে দৌলতদিয়া ইউনিয়ন কৃষকদল সভাপতি মনোনীত প্রার্থী শওকত জামানকে বলেন, তিনি রাজবাড়ী, গোয়ালন্দ ও দৌলতদিয়া ইউনিয়নসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী নিয়ে এসে আমার দুই বিঘা ধান কেটে ঘরে তুলে দেন।”
ইএইচ