ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

সাতকানিয়া থানার জাহেদুল ইসলাম চট্টগ্রামের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

আজিজুল হক, চট্টগ্রাম ব্যুরো

আজিজুল হক, চট্টগ্রাম ব্যুরো

সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৪:৫৪ পিএম

সাতকানিয়া থানার জাহেদুল ইসলাম চট্টগ্রামের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুলিশ সুপারের কাছ থেকে সম্মাননা স্মারক পেয়েছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম। অপরাধ দমন, মাদক উদ্ধার ও অন্যান্য দায়িত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়।

সাতকানিয়া থানা একইসাথে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী থানা হিসেবে পুরস্কৃত হয়েছে। 

বৃহস্পতিবার জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু তাকে পুরস্কৃত করেন।

সাতকানিয়া উপজেলা ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। 

ওসি মো. জাহেদুল ইসলাম সাতকানিয়া থানায় যোগদানের পর থেকে ডাকাত, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধীকে গ্রেপ্তার ও বিপুল পরিমাণ মাদক জব্দ করেছেন। আগস্ট মাসে এই কার্যক্রমের স্বীকৃতি হিসেবে তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।

ওসি জাহেদুল ইসলাম বলেন, “শ্রেষ্ঠ ওসি ও মাদক উদ্ধারকারী হিসেবে পাওয়া এই সম্মাননা থানার সকল পুলিশ সদস্যের সহযোগিতার ফল। আমরা আইন-শৃঙ্খলা বজায় রেখে অপরাধ দমন ও জনসেবা অব্যাহত রাখব।”

ইএইচ

Link copied!