ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

শেষ মুহূর্তের নাটকীয়তায় ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ৩, ২০২৬, ১১:০৯ এএম

শেষ মুহূর্তের নাটকীয়তায় ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল

নাটকীয়তায় ভরা এক ম্যাচে শেষ পর্যন্ত ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল। দ্বিতীয়ার্ধে একাধিক গোল, বাতিল হওয়া গোল এবং ভিএআর নাটকের পর যোগ করা সময়ের গোলে জয় নিশ্চিত করে পর্তুগিজরা।

ম্যাচের ৫৩তম মিনিটে ইভান পেরিসিচের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। পিছিয়ে পড়ার পর আক্রমণের তীব্রতা বাড়ায় পর্তুগাল। একপর্যায়ে ক্রিস্তিয়ানো রোনালদো বল জালে জড়ালেও অফসাইডের কারণে সেই গোল বাতিল করেন রেফারি।

তবে ৬৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান রোনালদো। এরপর ক্রোয়েশিয়াও আরও একবার বল জালে পাঠালেও অফসাইডের কারণে সেই গোলও বাতিল হয়।

ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে মাঠ ছাড়েন রোনালদো। এরপর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে (৯০+৪) বদলি খেলোয়াড় গনসালো রামোস গোল করে পর্তুগালকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।

শেষ মুহূর্তে নাটক আরও জমে ওঠে। যোগ করা সময়ের ১৩তম মিনিটে (৯০+১৩) ক্রোয়েশিয়া সমতাসূচক গোল করলেও দীর্ঘক্ষণ ভিএআর পর্যালোচনার পর অফসাইডের সিদ্ধান্তে সেটিও বাতিল করা হয়।

এরপরই শেষ বাঁশি বাজান রেফারি। ফলে রোমাঞ্চকর এই লড়াইয়ে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল, আর শেষ মুহূর্তের হতাশা সঙ্গী হয় ক্রোয়েশিয়ার।

এম জি

Link copied!