ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

বিশ্বকাপের মাঝেই এমবাপ্পের প্রেমের গুঞ্জন, কে এই স্প্যানিশ তারকা এস্টার?

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ৩, ২০২৬, ১২:২১ এএম

বিশ্বকাপের মাঝেই এমবাপ্পের প্রেমের গুঞ্জন, কে এই স্প্যানিশ তারকা এস্টার?

বিশ্ব ফুটবলের অন্যতম মহাতারকা কিলিয়ান এমবাপ্পে মাঠের জাদুকরী পারফরম্যান্সের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন নিয়েও বরাবরের মতোই সংবাদমাধ্যমের আকর্ষণের কেন্দ্রে থাকেন। সম্প্রতি এই ফরাসি ফরোয়ার্ডের নাম জড়িয়েছে স্পেনের তুমুল জনপ্রিয় মডেল ও অভিনেত্রী এস্টার এক্সপোসিতোর সঙ্গে। যদিও সম্ভাব্য এই সম্পর্ক নিয়ে এখন পর্যন্ত তাঁদের কেউই সরাসরি কোনো কথা বলেননি, তবে বিভিন্ন সময়ে তাঁদের ফ্রেমবন্দি হতে দেখায় সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউরোপীয় বিনোদন পাড়ায় প্রেমের জোর গুঞ্জন ডালপালা মেলেছে।

২০০০ সালের ২৬ জানুয়ারি স্পেনের রাজধানী মাদ্রিদে জন্মগ্রহণ করেন এস্টার এক্সপোসিতো। শৈশব থেকেই অভিনয়ের প্রতি গভীর ঝোঁক ছিল তাঁর। টেলিভিশন ও ছোট পর্দায় ছোটখাটো চরিত্রের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও তিনি আন্তর্জাতিক স্তরে তুমুল পরিচিতি পান ২০১৮ সালে। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের বিশ্বখ্যাত স্প্যানিশ ড্রামা সিরিজ ‘এলিট’-এ কার্লা রোসোন চরিত্রে অনবদ্য অভিনয় করে রাতারাতি বৈশ্বিক তারকা বনে যান এস্টার।

এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী নিজেই স্বীকার করেছিলেন, ‘এলিট’ সিরিজটি তাঁর পুরো জীবনকে আমূল বদলে দিয়েছে। এই কাজের পর স্পেনের গণ্ডি পেরিয়ে বিশ্বের আনাচে-কানাচে তাঁর ভক্ত তৈরি হয়। অভিনয়ের পাশাপাশি আন্তর্জাতিক ফ্যাশন জগতেও এস্টার একটি পরিচিত নাম। নামিদামি বৈশ্বিক ব্র্যান্ডের মডেল হওয়ার পাশাপাশি বিশ্বখ্যাত সব চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে প্রায়ই তাঁর গ্ল্যামারাস উপস্থিতি দেখা যায়।

সোশ্যাল মিডিয়াতেও এস্টারের জনপ্রিয়তা আকাশচুম্বী। কেবল ইনস্টাগ্রামেই তাঁর অনুসারীর (ফলোয়ার্স) সংখ্যা ২ কোটি ৪০ লাখের বেশি। তবে নেট দুনিয়ায় এত সক্রিয় থাকলেও বাস্তব জীবনে তিনি স্ক্রিন টাইম বা প্রযুক্তি থেকে নিজেকে দূরে রাখতেই বেশি পছন্দ করেন। এস্টারের মতে, সামাজিক যোগাযোগমাধ্যম তাঁর জীবনের খুব ছোট একটা অংশ মাত্র।

এদিকে চলতি বছরের এপ্রিলে ফ্রান্সের প্যারিসে একটি অভিজাত রেস্তোরাঁয় কিলিয়ান এমবাপ্পে ও এস্টার এক্সপোসিতোকে একসাথে নৈশভোজ করতে দেখা যায়। শুধু তাই নয়, বিশ্বকাপ টুর্নামেন্ট শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে স্পেনের বিখ্যাত পর্যটন দ্বীপ ইবিজাতেও তাঁরা দুজনে একসাথে কোয়ালিটি টাইম কাটিয়েছেন বলে ইউরোপীয় গণমাধ্যমে খবর চাউর হয়। মূলত এই পর পর দুই ঘটনার পরই তাঁদের প্রেমের গুঞ্জন তুমুল গতি পায়।

তবে ব্যক্তিগত সম্পর্কের এই গুঞ্জন নিয়ে রিয়াল মাদ্রিদের নতুন তারকা এমবাপ্পে সম্পূর্ণ নীরবতা বজায় রেখেছেন। অন্যদিকে স্প্যানিশ গণমাধ্যম এস্টারকে এই বিষয়ে সরাসরি প্রশ্ন করলে তিনি মুচকি হেসে জানান, ব্যক্তিগত বিষয় নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না, তবে তিনি নিজের জীবন নিয়ে বর্তমানে বেশ ভালো আছেন। ফলে বিষয়টি এখনো গুঞ্জনের পর্যায়ে থাকলেও, ফুটবল ও বিনোদন দুনিয়ার এই দুই তারকার রসায়ন নিয়ে ভক্তদের আগ্রহের যেন শেষ নেই।

জেএইচআর

Link copied!