ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬
ইয়াও ওয়েন

বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশের পাশে থাকবে চীন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ৩, ২০২৬, ১২:১৩ এএম

বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশের পাশে থাকবে চীন

যেকোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের শক্তির হস্তক্ষেপের তীব্র বিরোধী চীন। আর তাই যেকোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশের পাশে বেইজিং দৃঢ়ভাবে অবস্থান করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর নিয়ে বৃহস্পতিবার ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই মন্তব্য করেন রাষ্ট্রদূত।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরের পরপরই চীনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছিল- ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যেকোনো প্রকারের বিদেশি হস্তক্ষেপ চীন প্রত্যাখ্যান করবে।’ সংবাদ সম্মেলনে আজ সেই বিবৃতির স্পষ্ট ব্যাখ্যা দিয়ে চীনা রাষ্ট্রদূত বলেন, এটি কেবল বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটি আমাদের মূল পররাষ্ট্রনীতি। চীন মূলত যেকোনো রাষ্ট্রে যেকোনো ধরণের বহিরাগত হস্তক্ষেপের চূড়ান্ত বিরোধী। চীন নিজে অনেক সময় এই একই ধরণের পরিস্থিতির মুখোমুখি হয়। অনেক বিদেশি অপশক্তি চীনের নিজস্ব বিষয়েও নাক গলাবার চেষ্টা করে।

তিনি অভিযোগের সুরে আরও বলেন, এমনকি বর্তমান সময়ে এসেও আমরা কিছু মহলের কাছ থেকে একই ধরণের অনাকাঙ্ক্ষিত অপচেষ্টার সম্মুখীন হচ্ছি। আশা করি পরিস্থিতি আপনারা বুঝতে পারছেন। সেই দিক থেকে বাংলাদেশ বর্তমানে যে পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে, তা আমরা পুরোপুরি অনুধাবন করতে পারছি।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জোরালোভাবে বলেন, কাজেই বাংলাদেশের কাছে বেইজিংয়ের এই বার্তাটি একদম পরিষ্কার যে, যেকোনো ধরণের বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিতে চীন সবসময় বাংলাদেশের পাশে রয়েছে। বিগত ৫০ বছর ধরে আমরা এই একই নীতি বজায় রেখে আসছি।

জেএইচআর

Link copied!