ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

হাইকোর্টে অনন্য রেকর্ড, এক দিনেই নিষ্পত্তি ২৪১১ মামলা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ৩, ২০২৬, ১২:১৯ এএম

হাইকোর্টে অনন্য রেকর্ড, এক দিনেই নিষ্পত্তি ২৪১১ মামলা

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে চলমান পুরাতন মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রমের আওতায় এক অনন্য রেকর্ড তৈরি হয়েছে। বৃহস্পতিবার মাত্র এক দিনেই মোট ২ হাজার ৪১১টি দীর্ঘদিনের পুরাতন মামলা নিষ্পত্তি করা হয়েছে। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চগুলোতে মোট ১ হাজার ৬৫৫টি পুরাতন ক্রিমিনাল মিস (ফৌজদারি বিবিধ) মামলা নিষ্পত্তি করা হয়। একই দিনে রিট মোশন বেঞ্চগুলোতে নিষ্পত্তি হয়েছে আরও ৭৫৬টি পুরাতন রিট মামলা। এর ফলে এক কার্যদিবসেই সব মিলিয়ে ২ হাজার ৪১১টি মামলার চূড়ান্ত নিষ্পত্তি হলো।

তথ্যমতে, হাইকোর্টে এই বিশেষ সেল ও কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মাত্র ৬ কার্যদিবসে (প্রতি সপ্তাহে এক দিন করে) বিশাল সংখ্যক মামলা নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। এর মধ্যে মোট ১৯ হাজার ৮৩৬টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা এবং ৬ হাজার ৭২৪টি পুরাতন রিট মামলা রয়েছে। সব মিলিয়ে এই সংক্ষিপ্ত সময়ে মোট ২৬ হাজার ৫৬০টি জমতে থাকা পুরাতন মামলার জট খোলা সম্ভব হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশের প্রধান বিচারপতির বিশেষ নির্দেশনা ও দূরদর্শী পরিকল্পনার আলোকেই হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল ও রিট মোশন বেঞ্চগুলোতে দীর্ঘদিনের স্তূপীকৃত মামলা নিষ্পত্তির এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়। বিচারপ্রার্থীদের দ্রুততম সময়ে ন্যায়বিচার নিশ্চিত করা, আদালতের ওপর থেকে মামলার বোঝা কমানো এবং দেশের সামগ্রিক বিচার ব্যবস্থার কার্যকারিতা ও গতিশীলতা বৃদ্ধি করাই এই যুগান্তকারী পদক্ষেপের মূল লক্ষ্য।

উল্লেখ্য, গত ৭ মে থেকে হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট বেঞ্চগুলোর বিচারপতিরা দীর্ঘদিনের ঝুলে থাকা মামলাগুলোকে অগ্রাধিকার দিয়ে প্রতি সপ্তাহের একটি নির্ধারিত দিনে এই বিশেষ কার্যক্রম পরিচালনা করে আসছেন। সুপ্রিম কোর্ট প্রশাসন স্পষ্ট জানিয়েছে, বিচারপ্রার্থীদের স্বস্তি দিতে এবং মামলার জট পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে এই বিশেষ সেল ও নিষ্পত্তি প্রক্রিয়া ভবিষ্যতেও নিয়মিত চালু থাকবে।

জেএইচআর

Link copied!