ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

আড়াইহাজারে প্রস্তাবিত ইকো পার্কের নির্মাণ কাজ উদ্বোধন

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৫:০৭ পিএম

আড়াইহাজারে প্রস্তাবিত ইকো পার্কের নির্মাণ কাজ উদ্বোধন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশনন্দী ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদীর তীরে প্রস্তাবিত ইকো পার্ক প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। 

বৃহস্পতিবার ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. মামুনুর রশীদ, সহকারী কমিশনার (ভূমি) নঈমউদ্দিন, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, দীর্ঘ ৭০ বছর ধরে কতিপয় ব্যক্তি সরকারি জমি জবরদখল করে রেখেছিলেন। উপজেলা প্রশাসনের সহযোগিতায় ২৩ একর দখলকৃত জমি পুনঃদখলমুক্ত করা হয়েছে। এই জমিতে প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ ও জনসাধারণের বিনোদনের জন্য নির্মাণাধীন ইকো পার্ক পরিবেশবান্ধব পর্যটন উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পার্কটি নির্মাণ শেষ হলে এটি স্থানীয় পর্যটনসহ নারায়ণগঞ্জ জেলার বৃহত্তর জনগোষ্ঠীর জন্য একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত হবে।

পরে জেলা প্রশাসক আড়াইহাজার পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং পূজার উপলক্ষে মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের কাছে চেক ও চাল বিতরণ করেন।

ইএইচ

Link copied!