ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

মতলব উত্তরে কৃষি ব্যাংক স্থানান্তরের বিরুদ্ধে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

মো. নাজমুল, চাঁদপুর (মতলব) 

মো. নাজমুল, চাঁদপুর (মতলব) 

সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৭:৪৩ পিএম

মতলব উত্তরে কৃষি ব্যাংক স্থানান্তরের বিরুদ্ধে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী নাউরী বাজারে অবস্থিত বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখা অন্যত্র স্থানান্তরের ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার বিকেলে নাউরী আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা জানান, ১৯৮৮ সালে বিদ্যালয়ের ভবনে যাত্রা শুরু করে এ ব্যাংক শাখা। গত ৩৮ বছর ধরে সুনামের সঙ্গে কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিদ্যালয়ের তহবিল থেকে লক্ষাধিক টাকা ব্যয় করে নতুন ভবনও নির্মাণ করা হয়েছে। অথচ সম্প্রতি প্রভাবশালী একটি মহলের প্ররোচনায় শাখাটি অন্যত্র সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “নাউরীতেই এ ব্যাংক শাখা থাকবে। কেউ স্থানান্তরের চেষ্টা করলে কঠোর আন্দোলনের মাধ্যমে প্রতিহত করা হবে।” এ বিষয়ে ইতোমধ্যেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়, আঞ্চলিক শাখা, চাঁদপুর জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ পাঠানো হয়েছে বলেও তারা জানান।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আন্দোলন কমিটির উপদেষ্টা আবুল হোসেন খন্দকার, আহ্বায়ক মোবারক হোসেন প্রধান, সদস্য সচিব কামাল হোসেন, সদস্য শাহাবুদ্দীন ভূঁইয়া, খন্দকার রেজওয়ান, মো. আলাল, আব্দুল আউয়াল, ওচমানগনী মাষ্টার, এটিএম আব্দুল জলিল, মো. তোফাজ্জল হোসেন, ইকবাল হোসেন ফকির, বোরহান, আব্বাস উদ্দিন সিরাজ, ফজলুল হক মাষ্টার ও নুরুল হুদা ফয়েজী প্রমুখ।

সংবাদ সম্মেলন শেষে এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে। এতে নাউরী আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ আশপাশের বিভিন্ন এলাকার হাজারো মানুষ অংশগ্রহণ করেন।

আয়োজন করে নাউরী এলাকার সর্বস্তরের জনগণ।

ইএইচ

Link copied!