ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

পিআর পদ্ধতি দায়বদ্ধতা শূন্য করবে: দুলু

সাজু মিয়া, কালীগঞ্জ (লালমনিরহাট)

সাজু মিয়া, কালীগঞ্জ (লালমনিরহাট)

সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৮:০৪ পিএম

পিআর পদ্ধতি দায়বদ্ধতা শূন্য করবে: দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, “কিছু দল এখন পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চায়। অথচ সাধারণ মানুষ এই পদ্ধতি কী তা-ই বোঝে না। এই ব্যবস্থায় ভোট পড়বে লালমনিরহাটে, আর এমপি হবে গাজীপুরে! এতে নির্বাচিত জনপ্রতিনিধিদের কোনো দায়বদ্ধতা থাকবে না।”

বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার শামসুদ্দিন কমর উদ্দিন কলেজ মাঠে শামসুদ্দিন স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বলেন, বর্তমানে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে কিছু রাজনৈতিক দল। তারা জনগণকে বিভ্রান্ত করতে নতুন নতুন কৌশল প্রয়োগ করছে।

ক্রীড়াঙ্গনের দুরবস্থা প্রসঙ্গে দুলু অভিযোগ করেন, যারা দীর্ঘদিন রাষ্ট্রক্ষমতায় ছিল তারা ক্রীড়াকে ধ্বংস করেছে। ফলে বড় পরিসরে খেলাধুলার আয়োজন হয়নি, মানুষ বিনোদন থেকে বঞ্চিত হয়েছে। অথচ সুস্থ সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই।

অনুষ্ঠানে জেলা বিএনপির সহসভাপতি রোকন উদ্দিন বাবুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনসহ স্থানীয় নেতাকর্মী। খেলা উপভোগ করেন লক্ষাধিক ক্রীড়ামোদী দর্শক।

ইএইচ

Link copied!