ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শাবিপ্রবিতে হলের নাম পরিবর্তন

সিলেট প্রতিনিধি

সিলেট প্রতিনিধি

সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৪:০৮ পিএম

শাবিপ্রবিতে হলের নাম পরিবর্তন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হলের নাম পরিবর্তন ও নতুন হলের নাম নির্ধারণ করা হয়েছে। 

বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন কর্তৃপক্ষ। 

এর আগে বিশ্ববিদ্যালয়ের ২৩৭ তম সিন্ডিগেট সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। 

জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পরিবর্তন করে নাম 'বিজয় ২৪ হল', প্রথম ছাত্রী হলের পরিবর্তিত নাম 'আয়েশা সিদ্দিকা হল', বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের পরিবর্তিত নাম 'ফাতিমা তুজ জাহরা হল' রাখা হয়েছে। 

এছাড়া ছেলেদের নতুন হলের নাম 'গাজী বোরহান উদ্দিন হল', মেয়েদের নতুন হলের নাম 'সুমাইয়া বিনতে খুব্বাত হল', আন্তর্জাতিক হলের নাম 'এম. সাইফুর রহমান হল' এবং বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের পরিবর্তন করে 'জালালাবাদ গবেষণা কেন্দ্র’ রাখা হয়েছে।

ইএইচ

Link copied!