ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কালিহাতীতে শতবর্ষী সড়ক রক্ষায় মানববন্ধন

সোহান আহমেদ, কালিহাতী (টাঙ্গাইল)

সোহান আহমেদ, কালিহাতী (টাঙ্গাইল)

সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৮:০৭ পিএম

কালিহাতীতে শতবর্ষী সড়ক রক্ষায় মানববন্ধন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের পশ্চিম পাকুটিয়া গ্রামের শত বছরের পুরোনো রাস্তা রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে আগচারান ব্রীজপার এলাকায় এ মানববন্ধনে কয়েক হাজার গ্রামবাসী ও স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা অংশ নেন।

স্থানীয়রা জানান, পশ্চিম পাকুটিয়া থেকে আগচারান ব্রীজপার পর্যন্ত এই সড়কটি প্রায় এক শতাব্দী ধরে পশ্চিম পাকুটিয়া ও নাগবাড়ী ইউনিয়নের পূর্বাঞ্চলের মানুষের একমাত্র যাতায়াতের মাধ্যম। তবে সম্প্রতি আগচারান ব্রীজ নতুন করে নির্মাণের কারণে সড়কটি বন্ধ হয়ে গেছে। এতে করে কয়েক হাজার মানুষের যাতায়াতে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।

গ্রামবাসীর অভিযোগ, সড়কটি বন্ধ হয়ে গেলে বর্ষা মৌসুমে তাদেরকে নদী সাতরিয়ে মূল সড়কে পৌঁছাতে হবে। এতে পূর্বাঞ্চলের মানুষের সঙ্গে যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হবে।

মানববন্ধনে বক্তারা শতবর্ষী এই সড়কটি বহাল রাখার জোর দাবি জানান এবং বিষয়টি দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক একে এম আবদুল আউয়াল, মৌলভী আবদুল তাহের, মো. বায়েজিদ খান, মো. আফাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মানববন্ধনের সভাপতিত্ব করেন হোসেন আলী মাতব্বর।

ইএইচ

Link copied!