ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

মতলব উত্তরে পূজামণ্ডপ প্রতিনিধিদের সাথে মতবিনিময়

মতলব প্রতিনিধি

মতলব প্রতিনিধি

সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৮:৪৭ পিএম

মতলব উত্তরে পূজামণ্ডপ প্রতিনিধিদের সাথে মতবিনিময়

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, ধর্ম-বর্ণ ভেদাভেদের ঊর্ধ্বে থেকে আমরা সবাই মানুষ হয়ে একে অপরের সাথে একসঙ্গে বাঁচতে চাই। যেখানে থাকবে না কোনো বাধা-বিপত্তি, থাকবে শুধু সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন।

রোববার বিকালে মতলব উত্তর উপজেলার গজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে পূজা উদযাপনে নিরাপত্তা প্রদানের লক্ষ্যে পূজামণ্ডপ প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. জালাল উদ্দিন আরও বলেন, যে যেই ধর্মের লোক হোক না কেন, আমরা সবাই মানুষ। একে অপরের প্রয়োজনে পাশে দাঁড়াবো। যার ধর্ম সে সে পালন করবে, তবে আনন্দ সবাই ভাগ করবে। তিনি বলেন, এবারে দুর্গাপুজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে। সেজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা রয়েছে, সকল নেতাকর্মী পূজা উদযাপনে সহযোগিতা করবেন। মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় ৬৮টি পূজামণ্ডপে ১০ হাজার টাকা করে সহায়তা দিয়েছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. জালাল উদ্দিনের সহধর্মিণী ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, মতলব উত্তর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, বিশিষ্ট ব্যবসায়ী সনজিৎ সেন।

বলরাম গোস্বামীর সভাপতিত্বে ও গজরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইঞ্জি. সফিকুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন গজরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাফেজ মুন্সি, হিন্দু সম্প্রদায়ের গণেশ ভৌমিক, স্নেহলতা প্রমুখ। 

অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার নারী-পুরুষ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!