ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬
ডিআইজি শাহজাহান

দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ

আলী হাসান, জয়পুরহাট

আলী হাসান, জয়পুরহাট

সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৩:২২ পিএম

দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ

দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে সর্বদা সজাগ রয়েছে পুলিশ। দুষ্কৃতিকারীরা কোনো অপকর্ম যেন না ঘটাতে পারে, সেজন্য পুলিশের ৯৯৯ সেবা চালু রয়েছে। পুলিশ অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা গ্রহণ করবে। নির্ভয়ে সনাতন ধর্মাবলম্বীরা যেন পূজা পালন করতে পারেন, সেজন্য পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছে।

সোমবার দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি কেন্দ্রীয় বারোয়ারী মন্দির পরিদর্শনকালে রাজশাহী রেঞ্জের ডিআইজি (উপ-পুলিশ মহাপরিদর্শক) মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি, এসব কথা বলেন। 

পরে তিনি পাঁচবিবি শহরের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন।

এ সময় জয়পুরহাট জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, পাঁচবিবি সহকারী পুলিশ সুপার (সার্কেল) তুহিন রেজা, পাঁচবিবি থানার ওসি (তদন্ত) ইমায়েদুল, ডিবির ওসি আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিমসহ অনেকে উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!