ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সরিষাবাড়ীতে বিদ্যুৎপৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

সরিষাবাড়ী প্রতিনিধি

সরিষাবাড়ী প্রতিনিধি

সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৪:০৪ পিএম

সরিষাবাড়ীতে বিদ্যুৎপৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেলিম হোসেন (৩৫) নামে এক ইলেকট্রিশিয়ানের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার বিকালে উপজেলা ডোয়াইল ইউনিয়নের চর বালিয়া গ্রামে এই ঘটনা ঘটে। 

সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মো. দেলোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন।

সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সেলিম হোসেন পৌরসভার বাউসী চন্দনপুর এলাকার আ. কাশেম এর ছেলে। সে সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ (জোনাল) অফিসের অধীনে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করছিল। রোববার বিকেলে সে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চর বালিয়া গ্রামে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের উপর ঝুলে থাকা কদম গাছের একটি ঢাল কাটতে যায়।

ঢাল কাটার আগে বিদ্যুৎ অফিসে ফোন করে সঞ্চালন লাইনটি বন্ধ করে নেওয়া হয়। পরে সে ওই কদম গাছের পাশে থাকা বিদ্যুতের সঞ্চালন লাইনের খুঁটিতে উঠে পড়ে। খুঁটিতে উঠে সঞ্চালন লাইনের সংস্পর্শে এসে বিদ্যুৎপৃষ্ট হয়।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঝুলন্ত দেহ উদ্ধার করে। উদ্ধারের পর সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী খালেদা বেগম বলেন, "পল্লীবিদ্যুৎ লাইনের সকল কাজ করতেন তার স্বামী। আজ দুপুরে সে কাজে যায় বালিয়া এলাকায়।"

এ বিষয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, "পল্লী বিদ্যুতের লাইনে সেলিম মিয়া নামে এক ব্যক্তি বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সরিষাবাড়ী হাসপাতালে নেওয়া হয়।"

সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো. দেলোয়ার হোসেন খান জানান, "গাছের ঢাল কাটার জন্য বিদ্যুতের লাইন বন্ধ রাখা হয়। তবুও কিভাবে তিনি বিদ্যুৎপৃষ্ট হলেন বুঝতে পারছিনা। বিষয়টি নিয়ে তদন্ত করা হবে। তবে তিনি আমাদের অফিসের কোন নিয়োগপ্রাপ্ত কর্মী নন।"

ইএইচ

Link copied!