ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ইন্দুরকানীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে প্রস্তুতি সভা

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৭:০৫ পিএম

ইন্দুরকানীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে প্রস্তুতি সভা

পিরোজপুরের ইন্দুরকানীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক হাসান বিন মোহাম্মদ আলী।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সোহেল রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিলন তালুকদার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান, ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম, মৎস্যজীবী দলের সভাপতি মামুন কাজী প্রমুখ। 

অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকসহ মৎস্যজীবী ও জেলেরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান অব্যাহত থাকবে এবং নদীতে সকল প্রকার মাছ ধরা বন্ধ থাকবে। জেলেরা মাছ শিকার করতে না পারে সেদিকে সকলকে সজাগ থাকতে হবে।

ইএইচ

Link copied!