ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মেহেন্দিগঞ্জে মহিলা দলের কর্মিসভা অনুষ্ঠিত

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি

সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৭:০৩ পিএম

মেহেন্দিগঞ্জে মহিলা দলের কর্মিসভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল মেহেন্দিগঞ্জ উপজেলার ৪নং দক্ষিণ উলানিয়া ইউনিয়ন শাখার কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।

মহিলা দলের আয়োজনে কর্মিসভায় বিভিন্ন ওয়ার্ড থেকে হাজারো নারী কর্মী অংশ নেন।

মঙ্গলবার সকাল ১০টায় রাজাপুর জমদ্দার বাড়ির বালুর মাঠে এ কর্মিসভার আয়োজন করা হয়।

সভায় মেহেন্দিগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি জীবন নাহার বেগমের সভাপতিত্বে এবং অভিবক্ত বৃহত্তর উলানিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম মিল্টন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সৈয়দ আকবর আলী চৌধুরী এবং প্রধান বক্তা বরিশাল উত্তর জেলা মহিলা দলের আহ্বায়ক চৌধুরী শরিফা নাসরিন। 

এছাড়াও বক্তব্য রাখেন বৃহত্তর উলানিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাওলাদার।

বক্তারা বলেন, শেষ জমানায় দাজ্জালের ফেতনা শুরু হবে। সেই ফেতনায় সাধারণ মানুষকে ঈমান থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা হবে। সেই ফেতনার কার্যক্রম এখনই আমরা দেখছি। যাদের প্রধান আয়ের উৎস ব্যাংকের ব্যবসা করা, ব্যাংক মানেই সুদ— আর সুদ যাদের প্রধান ব্যবসা, তারা ইসলামের নামে মানুষকে অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন ফেতনা-ফেসাদ থেকে বেঁচে থাকতে পারি।

তারা আরও বলেন, একদল লোক বেহেশত হাতে নিয়ে ঘুরছে। কেউ আমাদের দোজখে নিক্ষেপ করছেন, কেউ অন্যদের বেহেশতে নিক্ষেপ করছেন। তাদের ভোট দিলে বেহেশতের সংবাদ দিচ্ছেন। যারা এসব করছেন তারা বেইমান ও মুনাফিক। দল থেকে রাজিব আহসানকে গ্রিন সিগনাল দেওয়া হয়েছে। আপনারা রাজিব আহসানের নেতৃত্বে ধানের শীষ মার্কায় ভোট দেবেন।

বক্তাদের অভিযোগ, জামায়াত গ্রামেগঞ্জে নারীদের নিয়ে তালিম কর্মসূচির নামে চাঁদা আদায় করছে। এসব চাঁদার টাকায় জামায়াতের নেতারা বিলাসবহুল বাড়ি ও গাড়িতে জীবনযাপন করছে। এছাড়া ভোট দিলে বেহেশতে যাওয়া যায়— এমন বিভ্রান্তিমূলক বক্তব্যও প্রচার করছে।

ইএইচ

Link copied!