ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

গুরুদাসপুরে নির্মিত ব্রীজের টপ ঢালাই উদ্বোধন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৭:২৭ পিএম

গুরুদাসপুরে নির্মিত ব্রীজের টপ ঢালাই উদ্বোধন

নাটোরের গুরুদাসপুর উপজেলার পিপলায় চলমান উন্নয়ন কাজের অংশ হিসেবে ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৯৯ মিটার দীর্ঘ ব্রীজের টপ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন এবং নির্মাণাধীন প্রকল্পের যাবতীয় অগ্রগতি পরিদর্শন করেন।

উদ্বোধন শেষে ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, “এই ব্রীজটি সম্পন্ন হলে চলনবিলের কৃষকরা বিশেষভাবে উপকৃত হবেন। একই সঙ্গে ওপারের সাধারণ মানুষও যাতায়াত ও পণ্য পরিবহনে ব্যাপক সুবিধা পাবেন। এতে এলাকার আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং চলনবিলের প্রাকৃতিক সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মিলন মিয়া এবং প্রকৌশলী অফিসের অন্যান্য কর্মকর্তারা।

ইএইচ

Link copied!