ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জামালপুরে ৬ লক্ষের অধিক কিশোর-কিশোরী টাইফয়েডের টিকা পাবে

জামালপুর প্রতিনিধি

জামালপুর প্রতিনিধি

সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৮:১৬ পিএম

জামালপুরে ৬ লক্ষের অধিক কিশোর-কিশোরী টাইফয়েডের টিকা পাবে

টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ পালিত হবে। এ উপলক্ষে গণমাধ্যম কর্মীদের নিয়ে সভা হয়েছে।

মঙ্গলবার সকালে জামালপুর জেলা প্রশাসক কার্যালয় হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক হাছিনা বেগম। 

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইফতেখার ইউনুসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. আজিজুল হক, সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জালাল উদ্দিন ও ডা. মুবাশিরা হক।

এ সময় বক্তারা বলেন, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে গণমাধ্যমকর্মীদের বড় ভূমিকা রয়েছে। টাইফয়েড জ্বর একটি প্রতিরোধযোগ্য সংক্রামক রোগ। টাইফয়েড টিকায় ভয়ের কোনো কারণ নেই। নির্দিষ্ট দিনে টিকা নিতে টিকাদান কেন্দ্রে শিক্ষার্থীদের আসতে উদ্বুদ্ধ করতে সকলের প্রতি আহ্বান জানান বক্তারা।

তথ্য অফিস সূত্র জানায়, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের আওতায় জামালপুর জেলায় শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে ৬ লাখ ৩৫ হাজার ৩২২ জন শিশুকে টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলায় এ পর্যন্ত অনলাইনে ১ লাখ ৪৭ হাজার ৭৩৩ জনের বেশি নিবন্ধন করা হয়েছে।

এ সময় জামালপুর জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!