ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

অক্টোবর ১, ২০২৫, ০২:১৬ পিএম

হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পপি রানী নাথ (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নাথ পাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পপি রানী নাথ ওই এলাকার সুজিত কুমার নাথের স্ত্রী। 

জানা যায়, বসতঘরে বৈদ্যুতিক তারের সাথে জানালা বিদ্যুতায়িত হয়ে পপি রানী নাথ বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে আশেপাশের লোকজন উদ্ধার করে প্রথমে পোর সদরের একটি বেসরকারি সেবাদান কেন্দ্রে নিয়ে যায়, পরে অবস্থা বেগতিক হওয়ায় তাকে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করে। চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে জানতে চাইলে মডেল থানার উপ-পরিদর্শক সেকেন্ড অফিসার নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে চমেক হাসপাতালের রিপোর্টের অপেক্ষায় আছি। রিপোর্ট হাতে আসলে এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, পূজা কমিটির সাথে কথা বলে পরিবারের খোঁজ খবর নেয়া হয়েছে। স্থানীয় চেয়ারম্যান ঘটনাস্থলে থেকে খোঁজ খবর নিচ্ছেন।

জেএইচআর

Link copied!