ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে মণ্ডপ পরিদর্শন ও অনুদান দিলেন ড্যানী

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

অক্টোবর ১, ২০২৫, ০৩:১২ পিএম

শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে মণ্ডপ পরিদর্শন ও অনুদান দিলেন ড্যানী

প্রতিবারের ন্যায় এবারো হিন্দু ধর্মালম্বীদের বড়ো উৎসব শারদীয় দুর্গাপূজা- ২০২৫ সুন্দর ও শান্তি পূর্ণভাবে উদ্‌যাপনে আনন্দ ভাগাভাগি করে নিতে নেত্রকোণা সদর ও বারহাট্টা উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী।

মঙ্গলবার রাত ৮টায় প্রথমে নেত্রকোণা সদর উপজেলার সাতপাইস্থ শ্রী শ্রী কালিবাড়ী মন্দির পুজামন্ডম পরিদর্শনে এ টি এম আব্দুল বারী ড্যানীকে পূজা কমিটির নেতৃবৃন্দরা স্বাগত জানান। পরে সৌজন্য সাক্ষাৎ শেষে কালিবাড়ী মন্দির কমিটির সভাপতি বাবু বাবন ঘোষ, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি জ্ঞানেশ চন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক লিটন পণ্ডিতের হাতে তারেক রহমানের দেয়া আর্থিক অনুদান তুলে দেন। 

পরে একতা সংঘ, সাতপাই স্বার্বজননীন পূজা, রামকৃষ্ণ মিশন আশ্রম, ধ্রুবতারা সংঘসহ অন্যান্য পূজা পরিদর্শন করেন তিনি। 

এ সময় সাথে ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম সংঘটন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ময়মনসিংহ বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাবু শ্যামল ভৌমিক, নেত্রকোণা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বাবু রিপন দত্তসহ স্থানীয় বিএনপির যুবদল, ছাত্র দল ও শ্রমিকদলের নেতাকর্মীরা।

জেলার সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে বারহাট্টা উপজেলার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিটি মণ্ডপ পরিদর্শনের সময় আর্থিক অনুদান তুলে দেন মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে।

উল্লেখ্য যে, এ বছর নেত্রকোণার ১০ উপজেলা এবং ৫ টি পৌরসভায় ৫১৪ টি পূজা শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে।

জেএইচআর

Link copied!