ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বোদায় পূজামণ্ডপ পরিদর্শনে বাংলাদেশ সেনাবাহিনী

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

অক্টোবর ১, ২০২৫, ০৩:৪৭ পিএম

বোদায় পূজামণ্ডপ পরিদর্শনে বাংলাদেশ সেনাবাহিনী

পঞ্চগড়ের বোদায় শারদীয় দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিভিন্ন পূজা মণ্ডপ বিভিন্ন সময় রাত্রে-দিনে পরিদর্শন করছেন বাংলাদেশ সেনাবাহিনীর বোদা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লে. তাওসিফ আহমেদ মুন্না এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার মকবুল হোসেন এর নেতৃত্বে সেনা টহল দল।

বুধবার সকাল থেকে উপজেলার ময়দানদিঘী, বেংহারী ও মাড়েয়া এবং সাকোয়া ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে নিরাপত্তার বিষয়ে সরেজমিনে পর্যবেক্ষণ করেন তারা। 

এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় সেনাবাহিনী পক্ষ থেকে জানানো হয়, পূজা মণ্ডপের নিরাপত্তা ও নির্বিঘ্নে পূজা পালনের জন্য সেনাবাহিনী সার্বক্ষণিক সচেষ্ট রয়েছে এবং পূজা শেষে বিসর্জনের জন্য সতর্কতা অবলম্বনসহ পানিতে যাতে কেউ ডুবে না যায় সেদিকে লক্ষ্য রাখার জন্য পরামর্শ প্রদান করেন বোদা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মকবুল হোসেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, আনসার ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে, যাতে ধর্মীয় উৎসব নির্বিঘ্নে সম্পন্ন হয়। পূজা পালনে কোনো সমস্যার সৃষ্টি হলে তাৎক্ষণিক সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করার পরামর্শ প্রদান করা হয়।

বোদা উপজেলার ১০টি ইউনিয়ন ও বোদা পৌরসভার ৯৩টি পূজা মণ্ডপে পূজা উদযাপন হচ্ছে। বোদা ক্যাম্পের সেনাবাহিনী পূজা মণ্ডপগুলো সার্বক্ষণিক নিরাপত্তার নজরদারিতে রাখছে।

ইএইচ

Link copied!