ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

পাটগ্রামে যুবদলের উদ্যোগে বিনামূল্যে চক্ষু রোগীদের চিকিৎসা সেবা

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

অক্টোবর ১, ২০২৫, ০৫:৩৪ পিএম

পাটগ্রামে যুবদলের উদ্যোগে বিনামূল্যে চক্ষু রোগীদের চিকিৎসা সেবা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে বিনামূল্যে চক্ষু রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

বুধবার সকাল ১০টায় পাটগ্রাম উপজেলার ৮ নং বুড়িমারী ইউনিয়ন যুবদলের আয়োজনে বিনামূল্যে এ চক্ষু সেবা দেওয়া হয়। 

দিনব্যাপী চলে বিনামূল্যে এ চক্ষু সেবা ক্যাম্প। এতে প্রায় দুই শতাধিক রোগীকে চক্ষু সেবা দেওয়া হয়। বুড়িমারী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে চক্ষু রোগীরা চোখের নানান সমস্যা নিয়ে সেবা নিতে আসে।

সেবা নিতে আসা বিভিন্ন চক্ষু রোগীর সাথে কথা হলে তারা বলেন, আমরা গরিব মানুষ, রংপুর বা অন্য কোথাও গিয়ে চোখের চিকিৎসা নেওয়ার মতো আমাদের সামর্থ্য নাই।

সেবা নিতে আসা রহিমা বেগম (৫৫) বলেন, বাবা, দুই চোখে ঝাপসা দেখি, গরিব মানুষ চিকিৎসা করার টাকা নাই। শুনলাম বুড়িমারীতে বিনামূল্যে চিকিৎসা দিবে, তাই আসলাম।

রইজ উদ্দিন (৪০) নামে আরেক রোগী বলেন, চোখের সমস্যা বিনামূল্যে ডাক্তার দেখাইলাম। বুড়িমারী ইউনিয়ন যুবদলের ভাইদের ধন্যবাদ।

এতে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা যুবদলের আহ্বায়ক রাবিউল ইসলাম। 

বুড়িমারী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফরিদুল ইসলাম মনা, সাধারণ সম্পাদক আয়নাল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন সরকার, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান জুয়েলসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!