ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফরিদগঞ্জে আগুনে পোড়ার ৫ দিন পর শাহনাজের মৃত্যু

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)

অক্টোবর ১, ২০২৫, ০৫:৫০ পিএম

ফরিদগঞ্জে আগুনে পোড়ার ৫ দিন পর শাহনাজের মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে আগুনে দগ্ধ গৃহবধূ শাহনাজ বেগম (৩৮) চিকিৎসাধীন অবস্থায় ৫ দিন পর মৃত্যুবরণ করেছেন।

বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর রাতে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের উপাধিক গ্রামে মুখোশধারী তিন দুর্বৃত্ত শাহনাজের হাত-পা বেঁধে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে ও পরে ঢাকায় নেওয়া হয়।

চিকিৎসাধীন অবস্থায় শাহনাজ জানিয়েছিলেন, প্রতিবেশী নাছিমা বেগম সুদের টাকা না পেয়ে তাকে হুমকি দিয়ে আসছিলেন। এক লাখ টাকা ধার নেওয়ার পর অর্ধেক ফেরত দিলেও নাছিমা দেড় লাখ টাকার দাবি করেন। এ নিয়ে একাধিকবার সালিশ ও মামলার পরও সমাধান হয়নি। এরই জের ধরে শাহনাজের উপর একাধিকবার হামলা হয়।

এ ঘটনায় মামলার পর শাহনাজের মা নাছিমাকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করেন।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, এত বড় ঘটনার পরও পুলিশ সঠিকভাবে তদন্তে ব্যর্থ হচ্ছে।

ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ্ আলম বলেন, শাহনাজ জীবিত অবস্থায় কাউকে শনাক্ত করতে পারেননি। তবে তদন্ত চলছে, দ্রুত জড়িতদের আইনের আওতায় আনা হবে।

ইএইচ

Link copied!