ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬
স্বরাষ্ট্র উপদেষ্টা

পার্শ্ববর্তী দেশের সহযোগীতায় সন্ত্রাসীরা পূজাকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে

আরাফাত রায়হান সাকিব, মুন্সীগঞ্জ

আরাফাত রায়হান সাকিব, মুন্সীগঞ্জ

অক্টোবর ১, ২০২৫, ০৭:০৮ পিএম

পার্শ্ববর্তী দেশের সহযোগীতায় সন্ত্রাসীরা পূজাকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে

“বাইরের ইন্ধনে পূজাকে অস্থিতিশীল করা চেষ্টা করা হয়েছিল। দুর্গাপূজা, বিজু উৎসব যেন ভালোভাবে উদযাপিত না হতে পারে, তা পার্শ্ববর্তী দেশের সহযোগীতায় সন্ত্রাসীরা চেষ্টা করেছে।”

বুধবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে পূজা মণ্ডপ পরিদর্শনের সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এবার প্রথমদিকে ধর্ষণের ঘটনা দিয়ে পূজাকে অস্থিতিশীল করার একটি মহল চেষ্টা করেছে, তবে দুষ্কৃতিকারীরা সফল হতে পারেনি। তারা বারবার চেষ্টা করেছে। তবে এবার সারা বাংলাদেশে ভালোভাবে পূজা উদযাপিত হয়েছে, সকলের সহযোগিতায়। পূজায় নিরাপত্তার জন্য সব পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল।”

এ সময় শান্তিপূর্ণ উৎসবমুখর পূজা সম্পন্ন হওয়ায় সকলকে ধন্যবাদ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পরিদর্শনের সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, সিরাজদিখান সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইব্রাহিম, সিরাজদিখান থানার ওসি মো. আবু বকর সিদ্দিক, পুলিশ পরিদর্শক তদন্ত মো. হাবিবুর রহমান, সিরাজদিখান উপজেলা সাবেক সভাপতি বিএনপি মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কুমার দাস, সাধারণ সম্পাদক জ্ঞানদীপ কুমার ঘোষ প্রমুখ।

ইএইচ

Link copied!