ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

কর্ণফুলীতে মহানবমীতে পূজামণ্ডপ পরিদর্শনে উপদেষ্টা ফারুক-ই-আজম

ওসমান হোসাইন, কর্ণফুলী (চট্টগ্রাম)

ওসমান হোসাইন, কর্ণফুলী (চট্টগ্রাম)

অক্টোবর ১, ২০২৫, ০৮:১৬ পিএম

কর্ণফুলীতে মহানবমীতে পূজামণ্ডপ পরিদর্শনে উপদেষ্টা ফারুক-ই-আজম

চট্টগ্রাম-কর্ণফুলীতে শারদীয় দুর্গাপূজার তৃতীয় দিন, মহা নবমী উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীরপ্রতীক।

বুধবার সন্ধ্যায় তিনি কর্ণফুলী উপজেলার শিকলবাহা "শ্রী শ্রী শ্রী লোকনাথ স্কুল" পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে তিনি বলেন, “এই দেশ ছাড়া আমাদের আর দ্বিতীয় কোনো দেশ নেই। আমরা কোথায় যাবো? আমাদের ভালো কি বাইরের লোকেরা কোনোদিন করবে? কোনোদিন করবে না। কেউ করবে না। এটা বিশ্বাস করার কোনো কারণ নেই যে অন্য কোনো রাষ্ট্র এসে আমাদের ভালো করবে। আমাদের ভালো আমাদেরই করতে হবে। এই যে আপনাদের পূজা করছেন, বিগত এক বছর রাষ্ট্র চলেছে, রাষ্ট্র চালিয়েছে কারা? আমাদের দেশের কৃতি সন্তানেরা। গত এক বছর তারা কত কৃতিত্বের সাথে একটা লন্ডভন্ড অবস্থা থেকে এখন আমরা মোটামুটি ভালো অবস্থায় এসেছি। আমরা সামনের দিকে আরো ভালো অবস্থায় যাবো। আর এরা, এই রাষ্ট্র, আমাদের সবার। দেবীর কাছে আপনারা প্রার্থনা করেছেন।”

তিনি আরও বলেন, “এই উৎসব আপনি নিরঙ্কুশ, নিঃসঙ্কোচ চিত্তে উদযাপন করতে প্রশাসনের আইন-শৃঙ্খলা, রাষ্ট্র ব্যবস্থাপনা সর্বত্র আমাদের উদ্যোগ ও আয়োজন ছিল। আনন্দঘন পরিবেশে আমরা সবাই যেন দেবীর আরাধনা করতে পারি, দেবীর কাছে বর চাইতে পারি। আগামীবার তিনি আমাদের জন্য আরও ভালো বর নিয়ে আসবেন। আমাদের সব চাওয়া-পাওয়া আমরা আগামীতেই এখানে পূরণ করব। নবমী আজ, আগামী বিজয়াতে দেবীর বিসর্জন হবে। সেই বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে।”

ফারুক ই আজম বীরপ্রতীক স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার।” তিনি ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে উৎসব সম্পন্ন করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, সিএমপি বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম, কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সজীব কান্তি রুদ্র, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেন, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ শরিফ সহ জেলা পূজা উদযাপন কমিটি, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে উপদেষ্টা ভক্তবৃন্দের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান, পূজার অগ্রগতি প্রত্যক্ষ করেন এবং মহা নবমীর পূজা-অর্চনায় অংশগ্রহণকারী ভক্তদের আন্তরিক শুভেচ্ছা জানান। 

কর্ণফুলী পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী রাজীব শীল বলেন, তার এ পরিদর্শন উৎসবকে আরও প্রাণবন্ত করেছে এবং ভক্তদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে দিয়েছে।

ইএইচ

Link copied!