ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শরীয়তপুরে চাঞ্চল্যকর শিশু তায়েবা হত্যার রহস্য উদঘাটন

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর

অক্টোবর ২, ২০২৫, ১০:৫৮ এএম

শরীয়তপুরে চাঞ্চল্যকর শিশু তায়েবা হত্যার রহস্য উদঘাটন

শরীয়তপুরে ৬ বছরের শিশু তায়েবার ক্লুলেস ও চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় আসামি গ্রেপ্তারসহ আলামত উদ্ধার করা হয়েছে। 

এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, পিপিএম-সেবা।

পুলিশ সুপার জানান, মামলাটিকে প্রাথমিকভাবে চ্যালেঞ্জিং মনে হলেও পুলিশি তৎপরতা ও গোয়েন্দা তদন্তের মাধ্যমে স্বল্প সময়ে হত্যার রহস্য উদঘাটন সম্ভব হয়েছে। ইতিমধ্যে আসামি গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন—শেখ শরীফ-উজ-জামান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), তানভীর হোসেন পিপিএম-সেবা অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল), জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারীসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

পুলিশ সুপার বলেন, শিশুহত্যার মতো নৃশংস ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় যারা সম্পৃক্ত তাদের আইনের আওতায় আনা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

এ সময় সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাবে পুলিশ সুপার জানান, মামলার অগ্রগতি সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে।

এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তারের মধ্যদিয়ে জেলার আলোচিত মামলাটিতে নতুন মোড় এসেছে। স্থানীয়রা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

ইএইচ

Link copied!