ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর ২, ২০২৫, ০১:১৯ পিএম

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর উপর সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে কাঁচপুর সেতুর উপরে এই দুর্ঘটনা ঘটে। নিহত একজনের নাম রাকিব (২৪) এবং অপরজন আনুমানিক ২৫ বছর বয়সী অজ্ঞাত।

শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জুলহাস উদ্দিন জানান, একটি বিকল ট্রাক অপর একটি ট্রাকের সাহায্যে ঢাকার দিকে টেনে নিয়ে যাচ্ছিল। এ সময় ট্রাকটি ডিভাইডারের সাথে আটকে যায়। পরের ট্রাকটি রেখে দুইজন রাস্তা পারাপারের সময় অজ্ঞাত যানবাহনের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন রাকিব রংপুর জেলার বাসিন্দা এবং অপরজনের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ দুটি উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

নিহতদের বয়স আনুমানিক ২৪ থেকে ২৫ বছর।

ইএইচ

Link copied!