ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কাউনিয়ায় বিজয়া দশমীর মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

অক্টোবর ২, ২০২৫, ০৪:৫৮ পিএম

কাউনিয়ায় বিজয়া দশমীর মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি

রংপুরের কাউনিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য, পূজা-অর্চনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত শারদীয় দুর্গোৎসব বিজয়া দশমীর মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন মণ্ডপ থেকে প্রতিমা বিসর্জনের মাধ্যমে বিদায় জানানো হয় দেবী দুর্গাকে।

উৎসবকে ঘিরে ছোট-বড় সব মন্দিরেই ছিল ভক্ত-দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। ঢাক-ঢোল ও শঙ্খধ্বনিতে মুখরিত পরিবেশে পূজা-অর্চনা শেষে বিসর্জন শোভাযাত্রায় ভক্তরা নাচে-গানে মাতোয়ারা হয়ে দেবীকে বিদায় জানান।

উপজেলা পূজা উদযাপন পরিশোধ কমিটির সুত্রে জানাগেছে , এ বছর কাউনিয়ায় মোট ৭২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় তারা প্রশাসনসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভক্তরা জানান, মন্দির-মণ্ডপে সুষ্ঠু পরিবেশে পূজা সম্পন্ন হওয়ায় তারা আনন্দিত। বিজয়া দশমীতে দেবী দুর্গাকে বিদায় জানালেও আগামী বছর আবারও বর্ণাঢ্য আয়োজনে তাঁকে বরণ করার প্রত্যাশা ব্যক্ত করেন সনাতন ধর্মাবলম্বীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিদুল হক জানান, প্রতিমা বিসর্জনের সময় নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল। মণ্ডপ কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও মাঠে সক্রিয় ছিলেন।

জেএইচআর

Link copied!