ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জামালপুরের দেওয়ানগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

অক্টোবর ৩, ২০২৫, ০৫:২৮ পিএম

জামালপুরের দেওয়ানগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের রহিমপুর গ্রামে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার সকাল ১০টায় রহিমপুর শিক্ষা ও সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে রহিমপুর বিজিবি ক্যাম্পের সামনে জামালপুর–রৌমারী মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনের পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মো. ইনসার আলী মিয়াজী। 

সঞ্চালনায় ছিলেন মো. মুফিজ উদ্দিন পাটুয়ারী। প্রধান অতিথি ছিলেন পাররামরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনিরুল ইসলাম সওদাগর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাররামরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম মিয়া জেকে, তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জুলহাজ উদ্দীন, মো. শফিউল আলম ফর্সা (সাধারণ সম্পাদক), মো. শাখাওয়াত হোসাইন (বিশিষ্ট সমাজসেবক), মো. আকরাম হোসেন (যুগ্ম সাধারণ সম্পাদক), মো. সেলিম রেজা (বিশিষ্ট সমাজসেবক), মো. ফরহাদ হাসান, মো. আ. রউফ (বিশিষ্ট ব্যবসায়ী, কোনাবাড়ী), মো. এরশাদ হোসেন, মো. লোকমান হোসেন, মো. রাসেল মাহমুদ মোস্তফা, মো. ইঞ্জিনিয়ার হারুন, মো. নাজমুল হোসেন, মো. আনিছ মিয়া, মো. লিটন মিয়া এবং অন্যান্য রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

প্রধান অতিথি মো. মনিরুল ইসলাম সওদাগর বলেন, “মাদক শুধু একজন যুবককে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এজন্য পরিবার থেকেই সচেতনতা শুরু করতে হবে।”

বিশেষ অতিথি মো. সেলিম মিয়া জেকে বলেন, “মাদক নিয়ন্ত্রণে প্রশাসনিক কঠোরতা যেমন জরুরি, তেমনি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতেও হবে। যুব সমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করলেই তারা মাদকের পথে যাবে না।”

পুলিশ কর্মকর্তা মো. জুলহাজ উদ্দীন বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে শুধু আইন প্রয়োগ নয়, জনগণকে সচেতন হতে হবে। সমাজের প্রতিটি মানুষ যদি নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে অবস্থান নেন, তবে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।”

বক্তারা আরও বলেন, আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, সমাজ ও প্রশাসন একসাথে কাজ করলে মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।

ইএইচ

Link copied!