ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সিদ্ধিরগঞ্জে মা-মেয়ে গাঁজাসহ গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর ৪, ২০২৫, ০৬:১৪ পিএম

সিদ্ধিরগঞ্জে মা-মেয়ে গাঁজাসহ গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে রসুলবাগ জামিয়া মসজিদ সংলগ্ন একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনূর আলম। এসময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা এবং ১১ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার আবিরপাড়া গ্রামের মোমেনা বেগম (৫০) ও তার কন্যা রত্না খাতুন (২৪)। তারা সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকার নজরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন বলে পুলিশ জানিয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) শাহীনূর আলম জানান, মা ও মেয়ে দু’জনই মাদক বিক্রির সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

জেএইচআর

Link copied!