ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আশুলিয়ায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে 

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ৬, ২০২৫, ০৩:৩৩ পিএম

আশুলিয়ায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে 

সাভারের আশুলিয়ায় আয়েশা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

সোমবার দুপুর ২টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের সাত ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেল অধিদপ্তরের স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম। এর আগে ১২টা ১৫ মিনিটে আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে ওই পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল অধিদপ্তরের স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম ঢাকা পোস্টে বলেন, দুপুর ১২টা ১৫ মিনিটে আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে আয়েশা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার অগ্নিকাণ্ডের খবর আসে। 

পরে জিরাবো ফায়ার স্টেশনের তিন ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজে যায়। এরপরে আগুনের লেলিহান বেশি থাকায় ডিইপিজেড ফায়ার সার্ভিসের চার ইউনিট যোগ দেয়। পরে বেলা ২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব হয়নি। এছাড়া আগুনে সূত্রপাত কিভাবে হয়েছে, তা জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।

জেএইচআর

Link copied!