ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভোলায় ১ লাখ ৪৩ হাজার জেলে পরিবার পাচ্ছে ৩,৫৮৬ মেট্রিক টন চাল

ইলিয়াস সানি, তজুমদ্দিন (ভোলা)

ইলিয়াস সানি, তজুমদ্দিন (ভোলা)

অক্টোবর ৬, ২০২৫, ০৩:৪৭ পিএম

ভোলায় ১ লাখ ৪৩ হাজার জেলে পরিবার পাচ্ছে ৩,৫৮৬ মেট্রিক টন চাল

প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে জেলেদের জন্য সরকারের বিশেষ খাদ্য সহায়তা “ভিজিএফ চাল বিতরণ” কার্যক্রম শুরু হয়েছে।

রোববার সকালে তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, “ইলিশ বাংলাদেশের জাতীয় সম্পদ। মা ইলিশ সংরক্ষণের সময় জেলেরা যাতে কষ্টে না পড়ে, সেই লক্ষ্যেই সরকার খাদ্য সহায়তা দিচ্ছে। এই সহায়তা জেলেপরিবারে স্বস্তি আনবে।”

তিনি আরও বলেন, “চাল বিতরণে কোনো প্রকার অনিয়ম বরদাস্ত করা হবে না। প্রশাসন নিশ্চিত করবে, প্রকৃত জেলেরা যেন তাদের প্রাপ্য সহায়তা পান।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ।

পরিসংখ্যান অনুযায়ী ভোলা জেলায় মোট ১ লাখ ৪৩ হাজার ৪৪৮ জন সুবিধাভোগী প্রত্যেকে ২৫ কেজি করে চাল পাবেন। এতে মোট ৩৫ লাখ ৮৬ হাজার ২০০ কেজি (৩,৫৮৬ মেট্রিক টন) চাল বিতরণ করা হবে। এর মধ্যে তজুমদ্দিন উপজেলায় ১৮,৭১৫ জন সুবিধাভোগী পাচ্ছেন ৪৬৭,৮৭৫ কেজি (৪৬৭.৮ মেট্রিক টন) চাল।

ইএইচ

Link copied!