ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নাগরপুরে বিএনপির ব্যতিক্রমধর্মী নারী মিছিল

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

অক্টোবর ৬, ২০২৫, ০৩:৫৬ পিএম

নাগরপুরে বিএনপির ব্যতিক্রমধর্মী নারী মিছিল

টাঙ্গাইলের নাগরপুরে অনুষ্ঠিত হয়েছে এক নজরকাড়া ও ব্যতিক্রমধর্মী নারী মিছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এই কর্মসূচিতে অংশ নেন শত শত নারী কর্মী ও সমর্থক। 

বিএনপির মনোনয়ন প্রত্যাশী, তৃণমূলের পরিশ্রমী ও জনপ্রিয় নেতা রবিউল আওয়াল লাভলুর সমর্থনে সোমবার সকালে তার সহধর্মিণী মনোয়ারা বেগমের নেতৃত্বে বিশাল এই নারী মিছিল বের করা হয়।

মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় অংশগ্রহণকারীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট সাধারণ মানুষের মাঝে বিতরণ করেন। নারী মিছিলে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা, যা স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

নেত্রী মনোয়ারা বেগম বলেন, “তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশকে আবারও গণতন্ত্রের পথে ফিরিয়ে আনা বিএনপির লক্ষ্য। তৃণমূলের নারীরাই এ আন্দোলনের অগ্রভাগে থাকবে।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নারীদের এমন সক্রিয় অংশগ্রহণ বিএনপির মাঠ পর্যায়ে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং সম্ভাব্য প্রার্থী রবিউল আওয়াল লাভলুর জনপ্রিয়তাকে আরও সুদৃঢ় করেছে।

এ সময় উপস্থিত ছিলেন— শিউলী আক্তার, নাছিমা বেগম নাসু, হোসনিয়ারা পারভিন, সম্পা কলি, সোনিয়া, মমতাজ রুমা, সানজিতা আক্তার মীম, লাকী আক্তার, ফরিদা আক্তার, শাহনাজ আক্তার, আমেনা বেগম, ইউপি সদস্য নাছিমা বেগম, মোরজিনা বেগম ও লাভলী আক্তারসহ শতাধিক নারী নেত্রী ও কর্মী।

ইএইচ

Link copied!