ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিশ্ব বসতি দিবসে কুমিল্লায় র‍্যালি ও আলোচনা সভা

জহিরুল হক রাসেল, কুমিল্লা

জহিরুল হক রাসেল, কুমিল্লা

অক্টোবর ৬, ২০২৫, ০৫:০৭ পিএম

বিশ্ব বসতি দিবসে কুমিল্লায় র‍্যালি ও আলোচনা সভা

“পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া” এই স্লোগানে কুমিল্লায় বিশ্ব বসতি দিবস-২০২৫ পালিত হয়েছে।

দিবস উপলক্ষে কুমিল্লায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সোমবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমির সামনে শোভাযাত্রার আয়োজন করা হয়। 

শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং গণপূর্ত বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মীর রাসেদুল করিমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক, কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়া, সিভিল সার্জনের প্রতিনিধি এবং অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তারা।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম বলেন, “বসতি নির্মাণে আমাদের সড়কের প্রতি বিশেষ নজর রাখা দরকার। দেখা যায়, সড়ক প্রশস্ত করার সময় জমি অধিগ্রহণ করতে গিয়ে মানুষের ঘরবাড়ি ভাঙতে হয়। আবার এমন ক্ষেত্রও দেখা যায়, যার এ ঘর ছাড়া আর কোনো ভূমি নেই।”

ইএইচ

Link copied!