ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
আব্দুল হালিম

নির্বাচনে প্রতিযোগিতা করবো, কিন্তু প্রতিহিংসায় যাব না 

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় প্রতিনিধি

অক্টোবর ৬, ২০২৫, ০৬:০৮ পিএম

নির্বাচনে প্রতিযোগিতা করবো, কিন্তু প্রতিহিংসায় যাব না 

বাংলাদেশ জামায়াতে ইসলামের এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, আমরা আগামী জাতীয় নির্বাচনে প্রতিযোগিতা করবো, কিন্তু প্রতিহিংসায় যাব না। জনগণের ভোটে যারাই নির্বাচিত হোক, আমরা ফ্যাসিবাদ বিরোধী সবাই মিলে তাদের স্বাগত জানাবো।

সোমবার দুপুরে পঞ্চগড় জেলা জামায়াত আয়োজিত আসন ভিত্তিক নির্বাচনী দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “আমরা দেখেছি ঐকমত্য কমিশনের বৈঠকে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন এবং বামপন্থি দলগুলোসহ সব দলের নেতারা একসঙ্গে বসেছে। আগামীর বাংলাদেশ এমন হবে। সবার রাজনৈতিক আদর্শ নিজ নিজ দলের কাছে থাকবে। দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে এবং ভারতীয় আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশের প্রশ্নে আমরা সবাই এক থাকবো। আমরা ফ্যাসিবাদ বিরোধী সকল দলকে বলেছি—আমরা সবাই মিলে ফ্যাসিবাদ হারিয়েছি, আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি।”

মাওলানা আব্দুল হালিম আরও বলেন, “ফ্যাসিস্ট ভারতে চলে গেছে, কিন্তু ফ্যাসিজমের যেসব রং, রূপ রয়ে গেছে—এগুলো সব বিচ্ছিন্ন করে দিতে হবে। এজন্য মানুষকে বুঝাতে হবে, তাদের কাছে আমাদের আবেদন থাকবে—ন্যায় ও ইনসাফের প্রতীক হলো দাঁড়িপাল্লা।”

তিনি বলেন, “মানুষের মধ্যে আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছে—জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অতীতের তোকমা কেউ আর বিশ্বাস করে না। এই বিশ্বাসের রেজাল্ট পেয়েছি—ডাকসু এবং জাকসুতে। এই বিশ্বাসের রেজাল্ট আগামীর বাংলাদেশে আসবে। এজন্য অহমিকা শতভাগ বর্জন করতে হবে।”

পঞ্চগড়-১ আসনের জামায়াতে ইসলামের নির্বাচন পরিচালক ও জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মফিজ উদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন—জামায়াতের রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য আব্দুর রশিদ, পঞ্চগড়-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন, জেলা প্রচার বিভাগীয় সেক্রেটারি শাহীদ আল ইসলাম, শহর আমির জয়নাল আবেদীন এবং সদর উপজেলা আমির শফিউল ইসলাম প্রমুখ।

ইএইচ

Link copied!