ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জামালপুরে রাস্তা দখল করে স্থাপনা নির্মাণ, যান চলাচলে ভোগান্তি

জামালপুর প্রতিনিধি

জামালপুর প্রতিনিধি

অক্টোবর ৬, ২০২৫, ০৬:১৮ পিএম

জামালপুরে রাস্তা দখল করে স্থাপনা নির্মাণ, যান চলাচলে ভোগান্তি

জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নের টিউবওয়েলপাড়-সরিষাবাড়ি সড়কের হাসিল বটতলা বাজার থেকে হাজিপুর বাজার পর্যন্ত রাস্তাটি জন গুরুত্বপূর্ন। এই রাস্তা দখল করে বুলবুল মিয়া নামে একজন মাংস ব্যবসায়ী সম্প্রতি স্থাপনা নির্মাণ করছেন। এতে ওই রাস্তা দিয়ে যান চলাচলে ভোগান্তি সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীরা জানান, এর আগে জনগুরুত্বপূর্ণ ওই রাস্তা ঘেঁষে বুলবুল মিয়া দুই তলা ভবন নির্মাণ করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

এ ব্যাপারে বাচ্চু মিয়া ও কয়েকজন এলাকাবাসী বলেন, বুলবুল মিয়ার ওই ব্যবসা প্রতিষ্ঠান চলা অবস্থায় পাশে সরকারি রাস্তা দখল করে আরও একটি স্থাপনা নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন। 

তারা বলেন, জনগুরুত্বপূর্ণ এ রাস্তায় দুইটি হাইস্কুল, একটি মাদরাসার শিক্ষার্থীসহ ও দু'টি বাজারের লোকজন প্রতিনিয়ত চলাচল করে।

এ রাস্তায় প্রতিদিন ছোট যান চলাচলসহ রিকশা, মোটরসাইকেল, বাইসাইকেল চলাচল করে থাকে। অবৈধভাবে স্থাপনা নির্মাণ করলে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হয় এবং শিক্ষার্থীরা সমস্যার সম্মুখীন হন।

হাসিল স্কুল কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী সৌরভ বলেন, “স্কুলে যেতে এ রাস্তায় জ্যাম হয়ে থাকে সব সময়, আমরা এর প্রতিকার চাই।” 

হাজিপুর উচ্চ বিদ্যায়ের দশম শ্রেণির শিক্ষার্থী মানিক মিয়া বলেন, “রাস্তার উপর স্থাপনা নির্মাণ কোনভাবেই মেনে নেব না, আমরা সবাই মিলে এর প্রতিকার করব।”

সদর ইউএনও জিন্নাত শহীদ পিংকি বলেন, “যেহেতু এটি এলজিইডি'র রাস্তা, ওই দপ্তরে ও জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দিলে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে স্থাপনা সরিয়ে দেব।”

ইএইচ

Link copied!