ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ক্যাম্পের বাইরে অবৈধভাবে থাকায় ১৩ রোহিঙ্গা ও ২ আশ্রয়দাতা আটক

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার প্রতিনিধি

অক্টোবর ৭, ২০২৫, ০৪:১২ পিএম

ক্যাম্পের বাইরে অবৈধভাবে থাকায় ১৩ রোহিঙ্গা ও ২ আশ্রয়দাতা আটক

কক্সবাজারের টেকনাফ পৌরসভায় আবদুল্লাহ ম্যানশন নামের ভাড়া বাসায় অভিযান চালিয়ে রোহিঙ্গা ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসরত ১৩ জন রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয়দাতা দুজনকে আটক করেছে র‍্যাব-১৫।

মঙ্গলবার দিবাগত রাতে টেকনাফ পৌরসভার ৩ নং ওয়ার্ডের কে কে পাড়ার আব্দুল্লাহ ম্যানশনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক আ.ম. ফারুকের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আটককৃত আশ্রয়দাতারা হলেন, ৩ নং ওয়ার্ড কে কে পাড়ার মৃত ওমর হামজার পুত্র আব্দুল্লাহ (২৭), অপরজন একই এলাকার মৃত হাসান শরীফের পুত্র মো. ফৈয়াজ (৬৫)। তাদের একজন বাড়ির মালিক, অপরজন কেয়ারটেকার।

রোহিঙ্গাসহ আটককৃতদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় প্রেরণ করা হয়েছে বলে প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।

জেএইচআর

Link copied!