গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা
অক্টোবর ৭, ২০২৫, ০৪:৩৩ পিএম
‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে’ এই প্রতিপাদ্যে নেত্রকোণায় উদ্যাপিত হয়েছে ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫।
মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর ও প্রবীণ হিতৈশী সংঘ নেত্রকোণা এর আয়োজন করে।
জেলা সমাজসেবা কার্যালয় নেত্রকোণা এর উপপরিচালক মো. শাহ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুখময় সরকার, প্রবীণ হিতৈশী সংঘের সভাপতি সাইদুর রহমান, অ্যাডভোকেট আব্দুল লতিফ, নারী নেত্রী রেহেনা সিদ্দিকী, চেম্বার অব কমার্স এর সভাপতি আব্দুল ওয়াহেদ, মেদনি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন খান, ব্র্যাকের জেলা সমন্বয়কারী প্রবাল কুমার সাহা, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম ও মোজাম্মেল হক বাচ্চু প্রমুখ।
জেএইচআর