ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

কালিয়াকৈরে আটাবহ ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

অক্টোবর ৭, ২০২৫, ০৮:৩৭ পিএম

কালিয়াকৈরে আটাবহ ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়ন বিএনপির উদ্যোগে মঙ্গলবার বিকেলে জলিলুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আল মামুন।

কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল।

প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মেয়র মজিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহমেদ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, পৌর ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চানমিয়া এবং পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন।

সমাবেশে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

ইএইচ

Link copied!