ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জামালপুরে চাঁদা না দেওয়ায় স্কুলে তালা দিল দুর্বৃত্তরা

বিপুল মিয়া, জামালপুর

বিপুল মিয়া, জামালপুর

অক্টোবর ৭, ২০২৫, ০৯:০৩ পিএম

জামালপুরে চাঁদা না দেওয়ায় স্কুলে তালা দিল দুর্বৃত্তরা

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নে চাঁদা না দেওয়ার অভিযোগে একটি বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন স্থানীয় মকবুল হোসেন ভুট্টো।

জানা গেছে, জামালপুর সদর উপজেলার ১৪ নম্বর দিগপাইত ইউনিয়নের সাইফুল ইসলাম মেধা সিঁড়ি মডেল স্কুলে গত কয়েকদিন ধরে স্থানীয় মকবুল হোসেন বিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে চাঁদা দাবি করে আসছিলেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ সেই অর্থ দিতে অস্বীকৃতি জানালে সোমবার (৬ অক্টোবর) তিনি ক্ষুব্ধ হয়ে বিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন। ফলস্বরূপ, পরদিন সকালে বিদ্যালয়ে এসে শিক্ষার্থীরা ক্লাসে প্রবেশ করতে না পেরে বিপাকে পড়ে।

শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এ ঘটনায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে মঙ্গলবার (৭ অক্টোবর) বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা ঘটনাটির প্রতিবাদে বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তারা বিদ্যালয়ে তালা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অভিযুক্ত মকবুল হোসেন ভুট্টোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এমন অমানবিক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি, যাতে ভবিষ্যতে কেউ এমন ঘটনা ঘটাতে না পারে।”

অভিভাবকরা অভিযোগ করেন, এই ধরনের ঘটনা শিক্ষার্থীদের মানসিকভাবে আঘাত করছে এবং পড়াশোনার পরিবেশ নষ্ট করছে।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মকবুল হোসেন প্রতিষ্ঠানে তালা লাগানোর বিষয়টি স্বীকার করে বলেন, “আমি দিগপাইত ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্বে রয়েছি। আমার নিজের জায়গায় তালা ঝুলিয়েছি।”

এ বিষয়ে জামালপুর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল মোমেন আকন্দ (কাউসার) বলেন, “দলীয় শৃঙ্খলাবিরোধী কেউ কোনো কর্মকাণ্ডে লিপ্ত হলে পর্যবেক্ষণ করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহিদ পিংকি গণমাধ্যমকে জানান, “অভিযোগের বিষয়ে কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ইএইচ

Link copied!