ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

কর্ণফুলীতে মোবাইল কোর্টে দুই দোকানিকে জরিমানা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

অক্টোবর ৭, ২০২৫, ১১:০৪ পিএম

কর্ণফুলীতে মোবাইল কোর্টে দুই দোকানিকে জরিমানা

চট্টগ্রামের কর্ণফুলীতে মেয়াদোত্তীর্ণ ও মূল্যতালিকাবিহীন পণ্য বিক্রির দায়ে দুই দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেনের নেতৃত্বে শিকলবাহা কলেজ বাজারে বিশেষ অভিযান পরিচালিত হয়। 

অভিযানে মেসার্স ইকবাল স্টোরকে ৫ হাজার টাকা এবং মেসার্স নমেয়া স্টোরকে ৪ হাজার টাকা, মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা আরোপ করা হয়েছে। 

এ সময় দোকানিদের প্রতিদিনের হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করা এবং বিদেশি পণ্যে আমদানিকারক ও পরিবেশকের মূল্যসংবলিত স্টিকার প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন অভিযান শেষে বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”

অভিযানে কর্ণফুলী থানার একটি পুলিশ টিম সহায়তা প্রদান করে।

ইএইচ

Link copied!