ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

মতলব উত্তরে ইলিশ সংরক্ষণ অভিযানে ২ লাখ মিটার কারেন্ট জাল আটক

এমরান হোসেন রাজন, চাঁদপুর

এমরান হোসেন রাজন, চাঁদপুর

অক্টোবর ৭, ২০২৫, ১১:৩৩ পিএম

মতলব উত্তরে ইলিশ সংরক্ষণ অভিযানে ২ লাখ মিটার কারেন্ট জাল আটক

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা অবৈধভাবে মাছ ধরার সময় প্রায় ২ লাখ মিটার কারেন্ট জাল আটক করেছে। 

মঙ্গলবার ভোরে উপজেলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব অবৈধ জাল আটক করা হয়। পরে আটককৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এ বিষয়ে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, “সরকার ঘোষিত মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবে ২২ অক্টোবর পর্যন্ত। প্রজনন মৌসুমে মা ইলিশ শিকার বন্ধ রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের মাছের উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যেই এ অভিযান। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

প্রসঙ্গত, ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে ৪ অক্টোবর মধ্যরাত থেকে ২২ অক্টোবর পর্যন্ত ২২ দিন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আমিরাবাদ থেকে ষাটনল পর্যন্ত মেঘনা নদীতে সকল ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। নিষেধাজ্ঞা সময়ে ইলিশ মাছ আহরণ, পরিবহন, ক্রয়–বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ইএইচ

Link copied!